প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাম-রুবেলা ওয়ার্ডের প্রবেশপথে পড়ে তরল সেলাই—সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন
১৬ সেপ্টেম্বর ২০২৬ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য সরকারি অর্থে সরবরাহ করা চিকিৎসাসামগ্রী থাকার কথা নিরাপদ ও সুশৃঙ্খল সংরক্ষণে। অথচ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেল ভিন্ন চিত্র—হাসপাতালের হাম-রুবেলা ওয়ার্ডের প্রবেশপথের মেঝেতেই পড়ে আছে সরকারি তরল সেলাই!
সম্প্রতি হাসপাতালটিতে এমন দৃশ্য চোখে পড়ে। মেঝেতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব চিকিৎসাসামগ্রী দীর্ঘ সময় পড়ে থাকলেও সেগুলো সরিয়ে যথাযথ স্থানে রাখার উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ রোগী ও স্বজনদের।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের চিকিৎসার জন্য সরকারি অর্থে কেনা ওষুধ ও চিকিৎসাসামগ্রী যদি এভাবে মেঝেতে পড়ে থাকে, তাহলে এগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
তাদের আশঙ্কা, অবহেলায় চিকিৎসাসামগ্রী নষ্ট হলে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হতে পারে, অন্যদিকে প্রয়োজনের সময় রোগীরাও এসব সামগ্রী থেকে বঞ্চিত হতে পারেন।
রোগী-স্বজনদের ভাষ্য, সরকারি হাসপাতাল মানেই সাধারণ মানুষের ভরসার জায়গা। সেখানে চিকিৎসাসামগ্রীর এমন অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি দ্রুত নজরে এনে যথাযথ সংরক্ষণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী নিয়ম মেনে সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং অপচয় রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন