প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরার মহম্মদপুরে গাঁজা সেবনকারীসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে মাগুরার বিচারিক আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার রাতে উপজেলাধীন মৌশা এলাকায় গাঁজা সেবনকারী আজমকে আটক করা হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল আলীমসহ অন্যরা জানান, কানুটিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাসানের ছেলে আজম রবিবার রাতে মৌশা এলাকায় গাঁজা সেবন করছিলেন। সে সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে।
এই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়লে কানুটিয়া ও মৌশা গ্রামবাসী সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে বেশ কয়েকজন আহত হন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মাগুরার বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন