প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ফারহানা ইয়াসমিন শীলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্বামী রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ভয়েস ওভার:
এসআরবি-১০-এর একটি দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেল মাহমুদ বয়াতীকে গ্রেপ্তার করে। পরে তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, গ্রেপ্তার আসামিকে রাঙ্গাবালী থানায় নিয়ে আসার জন্য পুলিশের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামিউল ইসলাম জানান, এসআরবি-৮ ও এসআরবি-১০-এর যৌথ সহায়তায় এ অভিযান পরিচালিত হয়।
গত শুক্রবার রাঙ্গাবালী সদর ইউনিয়নের বাহেরচর বাজার এলাকার নিজ বসতঘর থেকে ফারহানা ইয়াসমিন শীলার মরদেহ উদ্ধার করে পুলিশ।রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি
মোঃ আসাদ মিয়া,,
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন