প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে পিরোজপুরের জিয়ানগরে একযোগে ৫টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা। জানা যায়, বুধবার বিকালে উপজেলার ০৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুল কবির হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী বাজারে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ প্রমুখ। এসময় বক্তারা বলেন, আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্য ও আগুন দিয়ে মানুষ, যানবাহন, যানবাহন, বাড়িঘর পুড়িয়ে দেওয়া সহ তাদের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। তারা আরও বলেন, আমরা রাজপথেই তাদেরকে মোকাবেলা করবো। আমরা নেতাকর্মীরা মাঠে আছি। জনগণের জান-মাল রক্ষায় আমরা দিনরাত পাহাড়া দিবো। এছাড়া উপজেলার পাড়েরহাট, পত্তাশী, বালিপাড়া, ও চন্ডিপুর ইউনিয়নে একযোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন