প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে ইকুয়েডর। এই হারের পর সাবেক মিডফিল্ডার টনি ক্রুস আশঙ্কা প্রকাশ করেছেন যে, চারবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা শিগগিরই বর্তমান আসর থেকে বাদ পড়তে পারেন। তিনি বলছেন, 'আমাদের বিপক্ষে খেলাটা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নের মতো হওয়া উচিত; আমাদের ভালো রক্ষণভাগ গড়ে তুলতে হবে এবং প্রতিপক্ষের জন্য পরিস্থিতি দুঃসহ করে তুলতে হবে।' কিন্তু, তিনি মনে করছেন, 'আমরা এখনও তা করতে পারছি না।'
ক্রুস আরও বলেন, 'আমাদের মুসিয়ালা ও ভিরৎজকে সেরা ফর্মে পাওয়া প্রয়োজন, যা এখন হচ্ছে না। যদি এই বিষয়গুলোর কোনো পরিবর্তন না হয়, তবে আমাদের বিদায় নিতে খুব বেশি সময় লাগবে না।' পোডলস্কিও দলের কিছু ত্রুটি-বিচ্যুতির কথা উল্লেখ করে বলেন, 'দ্রুত সেসব থেকে শিক্ষা নেওয়া জরুরি।' ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে তিনি জানান, 'মাঝে মাঝে এমন হার ভালোই হয়। হয়তো এমন হার ভালো, যাতে সবাই নিজেদের রুমে ফিরে গিয়ে বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারে।'
জার্মানি তাদের প্রথম দুটি ম্যাচ জিতে ‘গ্রুপ ই’-র চ্যাম্পিয়ন হিসেবে নক-আউট পর্বে জায়গা করে নিয়েছিল, কিন্তু ইকুয়েডরের কাছে হারের পর দলটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ক্রুস বলেন, '২০১৪ সালে এমন কিছু ম্যাচ ছিল, যেখানে আমরা খারাপ খেলেছিলাম, যেমন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি। কিন্তু তবুও আমরা সেই ম্যাচগুলো জিততে পেরেছিলাম।' তিনি মনে করেন, 'বর্তমান দলের মধ্যে সেই সক্ষমতা আর আছে কিনা তা সন্দেহজনক।'
যদিও সমালোচনামূলক মন্তব্য করেছেন, তবে ক্রুস বিশ্বাস করেন, বিশ্বকাপে শীর্ষ ফেভারিটদের বিরুদ্ধে লড়াই করার মতো সক্ষমতা জার্মানির রয়েছে। তিনি বলেন, 'আমি আমার আগের কথার ওপরই অটল আছি। আমার বিশ্বাস, ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ক্ষেত্রে যদি সবকিছু ঠিকঠাকভাবে কাজ করে, তবে আমরা তাদের হারাতে পারব।' রাউন্ড অফ ৩২-এ জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে এবং বিজয়ী দলটি শেষ ১৬-তে ফ্রান্স অথবা সুইডেনের সঙ্গে খেলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন