প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। চলতি বছরের প্রথম ৮ মাসে বিভিন্ন অপরাধের কারণে যানবাহন থেকে প্রায় ৫ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় জানিয়েছেন, জরিমানার এই অর্থ রাজস্ব হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের সূত্রে জানা যায়, নগরীতে মোট ৫২টি ট্রাফিক পয়েন্ট রয়েছে। দায়িত্ব পালনের সময় কাগজপত্র ও চালকের লাইসেন্স না থাকা, সহ ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিদিন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কখনো কখনো আইন লঙ্ঘনকারী যানবাহন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় আরও জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী নিয়মিত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সদস্যরা নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দায়িত্ব পালন করছেন। চলতি বছরের ৮ মাসে এসএমপির ট্রাফিক বিভাগ আইন অমান্যকারী যানবাহন ও চালকদের কাছ থেকে ৪ কোটি ৮২ লাখ ৬২ হাজার ২৭৫ টাকা জরিমানা আদায় করেছে।
সিলেট নগরের যানজট প্রসঙ্গে জানতে চাইলে সুদীপ্ত রায় উল্লেখ করেন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন