প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশে সম্ভাব্য বিপদের জন্য দুটি সতর্কবার্তা জারি করেছে দেশের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। যদিও কিছু সময় পর বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, নাজরান প্রদেশের শারুরাহ গভর্নরেট কী ধরনের বিপদ তৈরি হয়েছিল, সে সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, শারুরাহর বাসিন্দাদের সতর্ক করার জন্য জাতীয় জরুরি আগাম সতর্কীকরণ প্ল্যাটফর্মের মাধ্যমে দুটি বার্তা পাঠানো হয়েছে।
এর কিছুক্ষণ পর, বিভাগটি জানায় যে গভর্নরেটের বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের সতর্কতামূলক নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে এবং ঘটনাস্থলে ভিড় করা ও ছবি তোলা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
কিন্তু সৌদি কর্তৃপক্ষ সতর্কতা জারির কারণ বা বিপদের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেনি।
এদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এসেছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন স্থানে হুতিরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন