প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ অনুদান প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে অসহায়, দুস্থ, রোগাক্রান্ত, প্রতিবন্ধী এবং গৃহহীন ২৫ জন ব্যক্তির মাঝে এ অনুদান বিতরণ করা হয়। সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই অনুদান প্রদান করেন এমপি। এ সময় ২৫ জন দুস্থ ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
অনুদান বিতরণের সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা সাদিকুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল মান্নান, সেক্রেটারি মো: বাবুল ইসলাম, শিবগঞ্জ পৌরসভার আমীর আবু বকর সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন।
ড. কেরামত আলী বলেন, "অত্র আসনের প্রত্যেক জন নাগরিকের দায়িত্ব আমার কাঁধে রয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, "বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষ সহযোগিতার আবেদন করেছিল। বরাদ্দ অনুযায়ী এবং সমস্যা বিবেচনায় আজ ২৫ জনকে এ অনুদান প্রদান করা হলো।" এমপি বলেন, "ইতিপূর্বেও অনেক অসহায় ব্যক্তির মাঝে এমন সহযোগিতা প্রদান করা হয়েছে। এভাবেই সর্বাবস্থায় সামর্থ্যের সর্বোচ্চটুকু নিয়ে অসহায় জনগনের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন