প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও গাজার অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে পুরোপুরি নিরস্ত্রীকরণের জন্য একটি ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়েছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় একে গাজার জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার পথে এক ‘যুগান্তকারী পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন।
চুক্তিটি ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে বাস্তবায়িত হবে। এই প্রক্রিয়ায় হামাসের নিরস্ত্রীকরণের সঙ্গে সঙ্গে ইসরায়েল তাদের সেনা প্রত্যাহার করবে। তারপর একটি নতুন ফিলিস্তিন সরকার গাজার শাসনভার নেবে।
নবগঠিত ফিলিস্তিন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর সঙ্গে। ট্রাম্প বলেন, গাজাকে আর কখনো সন্ত্রাসী হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। ৭ অক্টোবরের মতো কোনো হুমকিও মাথাচাড়া দিতে পারবে না। মধ্যস্থতার জন্য তিনি মিশর, কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানান।
মার্কিন নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর সঙ্গে দীর্ঘ আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এর লক্ষ্য গাজাকে অস্ত্রমুক্ত করে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’-এর হাতে ক্ষমতা হস্তান্তর করা। তবে একে ঐতিহাসিক বললেও ইসরায়েলি ও পশ্চিমা কূটনীতিকরা বেশ সংশয়ে রয়েছেন। চুক্তিতে ইসরায়েলের নিরস্ত্রীকরণের দাবির পূর্বশর্ত মানা হয়নি বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম।
ঘোষণার সময় হামাস আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। কিন্তু আল-জাজিরার খবর অনুযায়ী, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর সম্মতি দেওয়া চুক্তির একটি অনুলিপি তাদের কাছে এসেছে। মূল যুদ্ধবিরতির প্রায় এক বছর পর এই অগ্রগতি সামনে এল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন