প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভেনেজুয়েলায় ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার (১১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন। এ খবরটি ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের বরাত দিয়ে জানা গেছে।
হোর্হে রদ্রিগেজ জানান, নিহতদের মধ্যে এখনো ৩১৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়াও এই প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনের হিসাবে অপরিবর্তিত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে এই জোড়া ভূমিকম্পের পর প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
এদিকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে। এটি মূলত সরকারের পুনর্বাসন কর্মসূচির প্রথম অংশ হিসাবেই দেখা হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির মুখে রয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রায় ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এই লক্ষ্যে ওসমা ও চুসপা শহরে প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার এলাকায় ৪০টি নতুন আবাসন প্রকল্পের স্থান ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে।
জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। জীবিত কাউকে উদ্ধারের জন্য সামান্য আশা যতক্ষণ থাকবে, ততক্ষণ এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন