প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার মধ্যে অভিযান পরিচালনা করে রাজনীতি ও অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদমাধ্যমকে জানান, যাত্রাবাড়ী থানা পুলিশ বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের তালিকায় আছে- আরমান, মো. মিনহাজুর রহমান, ফারুক, মো. ইমদাদ উল্লাহ সাদ, শেখ রবিউল ইসলাম, বিশাল ভুইয়া, মো. সুমন, মো. বিলাল হোসেন, মো. সাদ্দাম, মো. রাফি হাসান এবং লিং মেং।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীও রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন