প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা নেপালে বন্যার্তদের জন্য জরুরি সহায়তা তহবিল হিসেবে ৫ কোটি ডলার চেয়েছে।
এই অর্থ ৮৪ হাজার মানুষের জন্য প্রয়োজন। গত ২৬ অগাস্ট, নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের সীমান্তে একটি হিমবাহ ধসে পড়ার ঘটনা ঘটে। জাতিসংঘের নেপাল কার্যালয়ের তথ্য অনুযায়ী, এই বন্যায় প্রায় ১৩০০ মানুষের মৃত্যু হয়েছে।
নিখোঁজ ব্যক্তির সংখ্যা প্রায় এক হাজার। ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ১৯ হাজার ২৮৪। ইউনিসেফ এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় একটি উড়োজাহাজ ৮৪ মেট্রিক টন মানবিক সহায়তা নিয়ে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে অবতরণ করেছে।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ডায়রিয়ার চিকিৎসা সরঞ্জাম, পানির ট্যাংক, পানি বিশুদ্ধ করার উপকরণ, শীতের পোশাক এবং শিক্ষাসামগ্রী। ইউনিসেফের প্রতিনিধি অ্যালিস আকুঙ্গা জানিয়েছেন, "এসব ত্রাণ শিশুসহ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষায় ভূমিকা রাখবে।"
তথ্য সূত্র-
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন