প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরে এসেছেন শাকিব খান। তবে ঢাকায় তার অবস্থান বেশিদিন স্থায়ী হয়নি। কিছুদিনের বিরতি নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অভিনেতা। সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। এবার স্বল্প সময়ের সেই সফর শেষ করে দেশে ফিরছেন ঢালিউডের সুপারস্টার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শনিবার যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন শাকিব। আগামী সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। ঢাকায় ফিরে তিনি ‘নিঃস্ব’ সিনেমার টিমের সঙ্গে আলোচনা শুরু করবেন।
এর আগে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল শাকিবের। তবে আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। সিনেমাটির শুটিংও এখন অনিশ্চিত। ফলে ঢাকায় ফিরে আপাতত ‘নিঃস্ব’ নিয়েই ব্যস্ত সময় কাটাবেন এই তারকা।
জানা গেছে, আগামী সপ্তাহে রাজধানী ঢাকায় ‘নিঃস্ব’র শুটিং শুরু হবে। এখানে দুই দিনের কাজ শেষে পুরো ইউনিট নিয়ে কলকাতায় যাবেন নির্মাতা। সেখানেই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়াবেন শাকিব। কলকাতায় টানা এক মাসেরও বেশি সময় ধরে সিনেমাটির শুটিং চলার কথা রয়েছে।
এদিকে ‘নিঃস্ব’ নিয়ে আরও একটি চমকের খবর পাওয়া যাচ্ছে। ঘনিষ্ঠ সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ইধিকা পাল। তবে খলনায়কের চরিত্রে থাকবে বিশেষ চমক। ইতিমধ্যে বলিউডের একজন জনপ্রিয় অভিনেতার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা এগিয়েছে বলেও জানা গেছে। একাধিক সূত্রও নিশ্চিত করেছে, সিনেমাটির খলনায়ক চরিত্রে বলিউডের কোনো অভিনেতাকে দেখা যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন