প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরে পিআইবি’র উদ্যোগে এআই এবং ফ্যাক্ট চেকিং বিষয়ক একটি ৩ দিনব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। ছবি: বাসস
চাঁদপুর, ২৩ জুলাই, ২০২৬ (বাসস): চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য পিআইবি’র উদ্যোগে এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণটি আজ থেকে শুরু হচ্ছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে এই প্রশিক্ষণটি দেওয়া হচ্ছে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকরা বেশ অভিজ্ঞ। কিন্তু এআই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আশাকরি প্রত্যেকে গুরুত্ব সহকারে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
প্রশিক্ষণ কর্মশালায় জেলা সদরে কর্মরত জাতীয় গণমাধ্যম ও স্থানীয় দৈনিক পত্রিকার বিভিন্ন স্তরের ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেছেন।
স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।
এম এ লতিফ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছে এবং প্রশিক্ষণের বিষয়ে বক্তব্য রাখেন পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রশিক্ষণে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জামিল খান প্রম্পট ইঞ্জিনিয়ারিং, নোটবুক এলএম, এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি, লেখা ও ছবি তৈরি, এআই ব্যবহার করে ভিডিও তৈরি, গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টিভি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন