প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে, এমনটি জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন।
জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, বিপুল পরিমাণ ভর্তুকি সামাল দিতে গিয়ে সরকার প্রতি মাসে শুধুমাত্র জ্বালানি খাতে প্রায় ১৩ কোটি টাকা লোকসান ভোগ করছিল। আন্তর্জাতিক বাজারে মূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের বাজারে এই সমন্বয় ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প ছিল না।
ভর্তুকির হিসাব তুলে ধরে তিনি উল্লেখ করেন, শুধুমাত্র ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে সরকারকে ৯০ টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হচ্ছিল, যা বছরে বিশাল অংকের বাজেট ঘাটতি তৈরি করছিল। এক ডিজেল খাতেই বছরে ভর্তুকির পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা দাঁড়াত। আর সার্বিকভাবে সব ধরনের জ্বালানি খাত মিলিয়ে সরকারকে বছরজুড়ে প্রায় ৫০ হাজার কোটি টাকা লোকসান ভোগ করতে হচ্ছিল।
তিনি জানান, দেশের অর্থনীতি ও জ্বালানি খাতের ভারসাম্য রক্ষার জন্য অনিচ্ছা সত্ত্বেও সরকারকে তেলের দাম বাড়ানোর কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন