প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ : তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, দেশে গণতন্ত্র টিকে থাকার পেছনে সাংবাদিকদের অবদান অপরিসীম। সাংবাদিকরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করছেন।
আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)'র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী সাংবাদিকদের ঝুঁকি ও চ্যালেঞ্জের বিষয়টি তুলে ধরে বলেন, ‘ক্রাইম রিপোর্টিংয়ের কাজ করা সাংবাদিকরা অত্যন্ত বিপদের মধ্যে কাজ করেন। তাদের অনেক সময় চড়া মূল্য দিতে হয়। এটি সত্যি যে, বাংলাদেশে সাংবাদিকতা পেশায় নিয়োজিতদের জন্য যথাযথ সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা এখনও সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, ‘আমি সম্প্রতি এই দায়িত্ব নিয়েছি। কতটা সফল হবো জানি না, তবে আমাদের একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, ‘যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন, সরাসরি এসে কথা বলতে পারবেন। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ হিসেবে আমি আপনার সমস্যাগুলো সহজেই বুঝতে পারি।'
আন্দালিভ রহমান উল্লেখ করেন, ‘আমার মন্ত্রণালয়ের আওতাধীন ১৫টি দপ্তর-সংস্থার প্রতিটি আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবগুলোর প্রতি আমার দায়িত্ব রয়েছে। বিগত ১৭ বছরে যে দুর্নীতি হয়েছে, সেখান থেকে সবকিছুকে সঠিক পথে ফিরিয়ে আনা একটি বড় চ্যালেঞ্জ। নতুন ভবন নির্মাণ করা সহজ, কিন্তু পুরানো ও জরাজীর্ণ ভবন সংস্কার করা অনেক বেশি কঠিন।'
মন্ত্রী সাংবাদিকদের যেকোনো যুক্তিযুক্ত প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যখনই প্রয়োজন মনে করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সবাই মিলে সমস্যার সমাধান করবো। সরকার আপনাদের পাশে আছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ ক্র্যাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন