প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুমিল্লা নগরীর ধর্মসাগরের পশ্চিম পাড়ের চেয়ারম্যান গলিতে তার নিজবাড়ি থেকে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।বিকেল ৪টার সময় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা সহ একাধিক মামলা রয়েছে। এছাড়া, সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণায় সক্রিয় ছিলেন বলে জানা গেছে।সাজ্জাদ হোসেন আওয়ামী লীগ সরকারের সময়ে বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।এছাড়া, তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন।কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, ‘সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তিনি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন