প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে কটকবাজার এলাকায় এই অস্ত্র উদ্ধার করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিজিবি বিবিরবাজার শাহাপুর পোস্টের একটি টহল দল কটকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানের সময় সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরনো প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগাজিনের বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্র ও মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। সীমান্ত দিয়ে যাতে অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন