প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জের শাহজাদপুরে ওস্তাদ ঝুনু ও ওস্তাদ কুনুর স্মরণে আয়োজিত আন্তঃস্কুল অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলায় ইউনিক মডেল স্কুল বিজয়ী হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সপ্তবর্ণ মডেল স্কুলের মুখোমুখি হয় ইউনিক মডেল স্কুল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ১-০ গোলে ইউনিক মডেল স্কুল জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
শাহজাদপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এস,কে,এফ ডিজাইন এর সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন, এস,কে,এফ ডিজাইনের ম্যানেজিং ডিরেক্টর সোহেল রানা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খন্দকার রুবেল প্রমুখ।
এ প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার আগ্রহ, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
মোঃ রাসেল সরকার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
মোবা:০১৭২৯-১৪৮৮৮৪
তারিখ:২৩.১০.২৬ইং
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন