প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ‘শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। কারণ, এটি তাদের প্রশ্রয়ের জায়গা। এটি আনন্দের জায়গা। এটি তাদের নিরাপত্তার জায়গা। তিনি নিজের দেশকে নিরাপত্তার জায়গা মনে করেননি।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন রিজভী।
তিনি আরও উল্লেখ করেন, ‘শেখ হাসিনা স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, কিন্তু দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করে থাকেন। তাহলে সেই স্বাধীনতার চেতনা বলে কিছুই থাকে না।’
রিজভী বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা নিয়ে ব্যাংক লুটের স্বাধীনতা মনে করে। আর জনগণের কাছে মুক্তিযুদ্ধকে চেতনা হিসেবে ফেরি করে।’
রুহুল কবির রিজভী বলেন, ‘স্বাধীনতার অবদান হচ্ছে ৭ নভেম্বর। ১৭ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াইয়ের মূল চেতনা ছিলো ৭ নভেম্বরের চেতনা।’
তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু তা ছিলো অরক্ষিত। যারা রক্তের ওপর দিয়ে ক্ষমতায় এসেছিলেন তারা সবকিছুকে কুক্ষিগত করেছিলেন।’
সভায় বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ অন্যান্য নেতারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন