প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীরে এনার্জি বৃদ্ধি করার উদ্দেশ্যে অনেক মানুষ এনার্জি ড্রিঙ্কস গ্রহণ করে থাকেন। তবে, এই ধরনের ড্রিঙ্কস শরীরের এনার্জি বাড়ানোর পরিবর্তে গুরুতর বিপদের সৃষ্টি করতে পারে।
গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদান সমৃদ্ধ পানীয় এবং সাপ্লিমেন্টের সঙ্গে হৃদযন্ত্রের মারাত্মক সমস্যা রয়েছে। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দ্বারা প্রকাশিত রিপোর্টের বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য উঠে এসেছে।
এছাড়া, উদ্বেগজনক বিষয় হলো, এই ধরনের পণ্যের সঙ্গে সম্পর্কিত হৃদরোগের রিপোর্টের প্রায় ৪৫ শতাংশই ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের মধ্যে দেখা যাচ্ছে। এই বয়সে শরীরের সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাস সবচেয়ে বেশি থাকে, অথচ এই বয়সের মধ্যে উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
গবেষণায় কী দেখা গেল?
যুক্তরাষ্ট্রের হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) ২০২৬ সালের সম্মেলনে আলোচনা করার জন্য উপস্থাপিত গবেষণায় ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে এফডিএর নিরাপত্তা সংক্রান্ত তথ্যভাণ্ডারে জমা পড়া ২৮ হাজার ৩৪৫টি পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট পর্যালোচনা করা হয়। এর মধ্যে ৮৫৪টি রিপোর্ট ছিল এনার্জি ড্রিঙ্কস এবং ক্যাফেইন ও অন্যান্য উত্তেজক উপাদানযুক্ত খাদ্য-পরিপূরক সম্পর্কিত। বাকি ২৭ হাজার ৪৯১টি রিপোর্টে এই ধরনের উপাদান উপস্থিত ছিল না।
বিশ্লেষণের ফলাফল অনুযায়ী, ক্যাফেইন ও উত্তেজক উপাদানযুক্ত পণ্যের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টের হার প্রায় এগারো গুণ বেশি। হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় সাড়ে চার গুণ বেড়ে যায়। অস্বাভাবিক হৃদ্স্পন্দন বা ভেন্ট্রিকুলার অ্যারিদমিয়া এবং বুক ধড়ফড়ের হারও প্রায় চার গুণ বেশি দেখা যায়। এছাড়া, হৃদ্স্পন্দন বেড়ে যাওয়ার ঘটনা প্রায় তিন গুণ বৃদ্ধি পায়, বুকে ব্যথা ও অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রায় দ্বিগুণ হয়ে যায়।
ক্যাফেইনে কি বিপদ বাড়ে?
ক্যাফেইন শরীরকে সাময়িকভাবে চনমনে করে, ঘুমের ভাব কাটায় এবং সতর্কতা বৃদ্ধি করে। কিন্তু অতিরিক্ত মাত্রায় এই উপাদান শরীরে প্রবেশ করলে হৃদ্স্পন্দন ও রক্তচাপের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এনার্জি ড্রিঙ্কসের ক্ষেত্রে সমস্যা আরও জটিল হয়ে ওঠে। কারণ, এতে অনেক সময় উচ্চমাত্রায় ক্যাফেইনের পাশাপাশি একাধিক উত্তেজক উপাদান মেশানো থাকে।
চিকিৎসকদের মতে, এনার্জি ড্রিঙ্কস শুধুমাত্র শরীরের এনার্জি বা সতর্কতা বাড়ায় না, বরং হৃদ্যন্ত্রের উপরও প্রভাব ফেলতে পারে। এতে থাকা অতিরিক্ত ক্যাফেইন এবং অন্যান্য উত্তেজক উপাদান হৃদ্যন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপকে বিঘ্নিত করতে পারে। এর ফলে অনিয়মিত হৃদ্স্পন্দনের আশঙ্কা অনেকটাই বৃদ্ধি পায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন