প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে গিয়ে স্বর্ণা রানী কাহার (৭) ও রুপা রানী কাহার (৫) নামে দুই বোনের মৃত্যু ঘটেছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেটসংলগ্ন কৃষ্ণ কাহারের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত দুই বোন স্বর্ণা রানী কাহার ও রুপা রানী কাহার কৃষ্ণ কাহারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে কৃষ্ণ কাহারের স্ত্রী পিংকী রানী বাথরুমে ছিলেন। এই সময় তার দুই মেয়ে বাড়ির পুকুরে গোসল করতে যায়। পরে ওয়াশরুম থেকে বের হয়ে পুকুরঘাটে মেয়েদের দেখতে না পেয়ে তিনি পাশের দাদার বাড়িতে খোঁজ করতে যান। সেখানে তাদের না পেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। একপর্যায়ে পুকুরের দিকে তাকিয়ে পানির ওপর বুদ্বুদ উঠতে দেখেন পিংকী রানী। সন্দেহ হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে পুকুরে ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তিনি পুকুর থেকে দুই মেয়ের মরদেহ উদ্ধার করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলে দুই শিশুর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহদুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন