প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ২৪ নভেম্বর, ২০২৬ : জেলার ঔষধি গ্রামের চাষীদের জন্য আজ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় নাটোর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
জেলা প্রশাসক উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন, নাটোরের লক্ষীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নে দেশের সর্বাধিক পরিমাণে ভেষজ উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। এই ভেষজ উদ্ভিদ থেকে উৎপাদিত ওষুধ, প্রসাধনী এবং খাদ্যসামগ্রী তৈরিতে ব্যবহার করা হচ্ছে। প্রশাসন ও কৃষি বিভাগ নিরাপদ উৎপাদন, উৎপাদিত ভেষজের ন্যায্য মূল্য প্রাপ্তি, উৎপাদনের পরিধি বৃদ্ধি এবং বিপণন ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন। দিনব্যাপী এই কর্মশালায় ৫০ জন কৃষাণ ও কৃষাণী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের অর্থনীতিতে ঔষধি উদ্ভিদ চাষের গুরুত্ব, নিরাপদ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ কৌশল, এসএমই ঋণ, ই-কমার্স, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা, সমবায় সমিতি গঠন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ঔষধ ও কসমেটিকস্ আইন, নিরাপদ খাদ্য আইন, ভ্রাম্যমাণ আদালত ইত্যাদি বিষয়ক সেশন পরিচালনা করা হচ্ছে।
এটি উল্লেখ্য যে, নাটোরের লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া দেশের একমাত্র ঔষধি গ্রাম হিসেবে পরিচিত। এখানে বছরে ছয়শ’ কোটি টাকা মূল্যমানের প্রায় সাড়ে আঠারো হাজার টন এ্যালোভেরা উৎপাদন হচ্ছে। এছাড়া, প্রায় দুই হাজার টন করে শিমুল মূল, অশ্বগন্ধাসহ বিভিন্ন প্রজাতির উৎপাদিত ভেষজের বাৎসরিক বাজার মূল্য অন্তত এক হাজার কোটি টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন