প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়িতে অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি জব্দ করেছে। এই জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।
সোমবার রাতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর আওতাধীন ডাইনচন্দ্রবাড়ী এলাকার জানমারাটিলা ডাউন নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব শাড়ি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ডাইনচন্দ্রবাড়ী এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা দূর থেকে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়।
এরপর টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িভর্তি সাতটি বস্তা জব্দ করে। বস্তাগুলো খুলে গণনা করার পর ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন