প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাতৃত্বের কারণে দীর্ঘদিন ধরে বিশেষ করে অভিনয়ের জগত থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর থেকে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।
ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও এই অভিনেত্রী প্রচারণা কিংবা জনসমক্ষে ছিলেন অনুপস্থিত।
তবে এখন জানা গেছে যে, বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আগামী সেপ্টেম্বর মাসে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।
এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ।
বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে কথা দিয়েছেন বুবলী।’
পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মিত হচ্ছে।
সিনেমাটিতে আদর আজাদের চরিত্র হবে একজন শিয়া যুবকের, অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে তাঁরা উর্দু ভাষায়ও সংলাপ বলতে দেখা যাবে।
নির্মাতা জানিয়েছেন, আপাতত বুবলী সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগে ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।
এ প্রসঙ্গে জাহিদ হোসেন জানিয়েছেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’
নামের কারণে এটি বাণিজ্যিক চলচ্চিত্র বলে মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন।
তার কথায়, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে। পরে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন