প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ক্রীড়া সম্পাদক ও জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস খাতুন ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গ্রহণ করেছেন। এই পুরস্কারটি ক্রীড়া উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রদান করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ ও অনুদান প্রদান’ অনুষ্ঠানে তিনি পুরস্কার গ্রহণ করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে, গত ১১ অক্টোবর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-০১ শাখা থেকে পাঠানো এক চিঠিতে নার্গিস খাতুনকে পুরস্কারের জন্য চূড়ান্তভাবে মনোনীত করার বিষয়টি জানানো হয়। তিনি ‘ক্রীড়া উন্নয়ন’ ক্যাটাগরিতে এই পুরস্কারের জন্য মনোনীত হন।
পুরস্কার পাওয়ার পর নার্গিস খাতুন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬-এর ক্রীড়া উন্নয়ন ক্যাটাগরিতে রাষ্ট্রীয় পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করা আমার জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের।”
এ উদ্যোগ গ্রহণের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
নার্গিস খাতুন রাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত একমাত্র প্রার্থী। রাকসুর ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় হিসেবেও দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখছেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন