প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৭ সালের হজ মৌসুমের জন্য ‘যুগান্তকারী’ একটি প্যাকেজের ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই নতুন প্যাকেজের আওতায় হজযাত্রীরা একটিমাত্র চুক্তির মাধ্যমে থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা গ্রহণ করতে পারবেন।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ সম্প্রতি একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজটি প্রদান করা হবে। হাজিরা সৌদি আরবে প্রবেশ করার পর থেকে শুরু করে দেশে ফেরার সময় পর্যন্ত পুরো সময়কাল জুড়ে প্যাকেজটির সুবিধা গ্রহণ করতে পারবেন। নতুন প্যাকেজের মধ্যে মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা, যাতায়াত, ক্যাটারিং বা খাওয়ার বন্দোবস্ত এবং পবিত্র স্থানগুলোর সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
হাজিরা চাইলে নিজেদের পছন্দমতো কিছু অতিরিক্ত সুবিধাও বেছে নিতে পারবেন। এই নতুন ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো সহজেই নিজেদের মতো করে হাজিদের জন্য মানসম্মত ও নমনীয় প্রোগ্রাম তৈরি করার সুযোগ পাবে।
১৪৪৮ হিজরি সেশনের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা সৌদি ভিশন ২০৩০ এর লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই লক্ষ্যে ইতোমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে মন্ত্রণালয়।
এছাড়া, পুরো হজ প্রক্রিয়াকে ডিজিটাল এবং ঝামেলামুক্ত করার জন্য দীর্ঘদিন ধরে আধুনিক অনলাইন সিস্টেম ব্যবহার করে আসছে সৌদি আরব।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন