প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফরিদপুরের সদরপুরে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সকালে জাতীয় ও দলীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ মোস্তাফা আমির ফয়সল মুজাদ্দেদী। পরে পায়রা ও বেলুন ওড়ানো হয়।
দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল ওয়াক্তিয়া নামাজের পাশাপাশি নফল নামাজ, দফায় দফায় মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়া।
পরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সল। এ সময় উপস্থিত ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল বলেন, বর্তমানে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জাকের পার্টির নেতাকর্মীরা জীবন দিয়ে হলেও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠানমালায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাকের পার্টির লাখো নেতাকর্মী, সমর্থকেরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন