প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে করে স্কাফ সিরাপ বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মুরাদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল আটক করে আরোহীদের তল্লাশি করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৭৫ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. সাব্বির সরকার ওরফে সাব্বির এবং বিজয়নগর উপজেলার খিরাতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে জুনাইদ মিয়া। জুনাইদ বর্তমানে কাশিনগর এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, উদ্ধার করা সিরাপ ও মোটরসাইকেল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন