প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাঁঠালগাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬০ বছর বয়সী কাজীম উদ্দীন ওরফে খাজা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের সময় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজীম উদ্দীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের পুত্র ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ছাগলের জন্য কাঁঠালগাছের পাতা সংগ্রহ করতে কাজীম উদ্দীন একটি আমগাছে ওঠেন। সেখানে থেকে তিনি বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা শুরু করেন।
এসময়, বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে এবং তিনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার কারণে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন