প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরপুরের শ্রীবরদী উপজেলার কুমারপতি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৯২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় তিনজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধীন কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মদগুলো উদ্ধার করেন।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দ করা মদ পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।ু
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে
তারা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন