প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৬০ বছর বয়সী হালিম সর্দার নিহত হয়েছেন।
এই ঘটনা ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে। নিহত হালিম সর্দার ছিলেন মৃত কলম সর্দারের পুত্র।
কুষ্টিয়া মডেল থানার পুলিশ এই ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে আটক করেছে।
নিহতের পরিবারের অভিযোগ, সকাল ৮টায় হালিম সর্দার বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন। এসময় মান্নান গ্রুপের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে বল্লম ছুড়ে মারলে তা সরাসরি হালিমের গলার মধ্যে ঢুকে যায়। পরে পরিবারের সদস্যরা হালিম সর্দারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে বেশ কয়েকদিন ধরে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটছিল। ভোরবেলায় চাপাইগাছি বিলের পাশে দুই গ্রুপ সংঘর্ষের জন্য জড়ো হলে হালিম বাড়ি থেকে বের হন। তখনই মান্নান মেম্বারের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে বল্লম ছুড়ে মারা হলে হালিম ঘটনাস্থলেই নিহত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন