প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোর, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উল্লেখ করেছেন, পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এই উদ্দেশ্য সাধনে প্রয়োজন হলে চর এলাকায় যৌথ প্রক্রিয়ার মাধ্যমে সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে।
আজ নাটোরের লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য প্রকাশ করেন।
প্রতিমন্ত্রী বলেন, পদ্মার চর একটি অপার সম্ভাবনাময় স্থান, যেখানে কৃষি, মৎস্য, পশুপালনসহ মানুষের জীবন ও জীবিকার উৎস বিদ্যমান। বর্তমান সরকার চরের বাসিন্দাদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, চরে অবৈধভাবে বালি উত্তোলন রোধে কঠোর প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে। পাশাপাশি আন্তঃজেলার সকল আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান পরিচালনার বিষয়টিও আমরা বিবেচনা করছি।
প্রতিমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এই প্রক্রিয়ায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাই।
এ সময়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে সারের চাহিদা ও সরবরাহের মধ্যে পূর্ণ ভারসাম্য বিদ্যমান। মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির সকল অপচেষ্টা রোধে প্রশাসন ও কৃষি বিভাগের মনিটরিং এবং অভিযান অব্যাহত রয়েছে। শুধু সার নয়, সরকার প্রদত্ত সকল সুবিধা সংশ্লিষ্ট সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।
সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আবীর হোসেন।
এর আগে, প্রতিমন্ত্রী লালপুর উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে প্রশিক্ষণ কেন্দ্রের অভ্যন্তরীণ জলাশয় এবং লালপুর উপজেলা পরিষদের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
এরপর দুপুরে বাগাতিপাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। পরে তিনি লালপুর, বাগাতিপাড়া এবং বড়াইগ্রাম উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রমের কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন