প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর ফ্রান্সের বিভিন্ন শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রাজধানী প্যারিস ও লিঁও শহরে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার জেরে ১৬০ জনের বেশি মানুষকে পুলিশ আটক করেছে। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভি জানিয়েছে, প্যারিস ও আশপাশের এলাকায় আটক হওয়া ১৪১ জনের মধ্যে বেশিরভাগের বিরুদ্ধে আতশবাজির গোলা ছুড়ে পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। তবে এসব ঘটনার মধ্যে গুরুতর আহতের খবর পাওয়া যায়নি বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
এদিকে, লিঁও শহরের কেন্দ্রীয় চত্বরে কয়েকশ মানুষ বড় পর্দায় সেমিফাইনাল ম্যাচটি দেখছিলেন। ম্যাচ শেষে স্পেনের জয় নিশ্চিত হলে বেশ কয়েকটি ছোট দল সেখানে জড়ো হয়ে পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু এবং আতশবাজি নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য দ্রুত দাঙ্গা দমন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় প্রায় ২০ জন ব্যক্তি আটক করা হয়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের জন্ম ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে। অর্থাৎ তাদের মধ্যে অনেকেই অল্পবয়সী। লিঁওতেও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, বড় কোনো সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
বিশ্বকাপ থেকে ফ্রান্সের বিদায়ের পর এমন পরিস্থিতি মোকাবিলা করতে দেশটির নিরাপত্তা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন