প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা দেশে ফিরে এসেছেন ওমরাহ পালন শেষে। এই পবিত্র সফরের বিভিন্ন মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। এর ফলে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনই কিছু সমালোচনার মুখোমুখিও হয়েছেন। এবার এই সমালোচনার জবাব দিতে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হিজাব পরা একটি ছবি প্রকাশ করেন ভাবনা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন একটি দীর্ঘ স্ট্যাটাস, যেখানে তিনি ওমরাহ পালনের পেছনের গল্প, নিজের অনুভূতি এবং সমালোচকদের উদ্দেশে বার্তা তুলে ধরেছেন।
ভাবনা জানান, বহু মানুষের কাছে তার ওমরাহ সফরটি হঠাৎ সিদ্ধান্ত হিসেবে মনে হলেও, আসলে এটি ছিল দীর্ঘদিনের ইচ্ছার বাস্তবায়ন। তিনি উল্লেখ করেন, তার বাবা-মা সবসময় আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন দেখতেন। তিনিও গত তিন বছর ধরে ওমরাহ করার পরিকল্পনা করছিলেন, কিন্তু নানা কারণে এটি সম্ভব হয়নি।
তার স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, ব্যাংকক সফর শেষে তার দেশে ফেরার আগের রাতে আল্লাহর ঘরে যাওয়ার আকাঙ্ক্ষায় তিনি অনেক কেঁদেছিলেন। বান্ধবী দিয়াকেও সে ইচ্ছার কথা জানিয়েছিলেন। এরপর মাত্র কয়েক দিনের ব্যবধানে, ২৫ জুন পরিবারের সদস্যদের নিয়ে তিনি ওমরাহর উদ্দেশে রওনা দেন।
এই অভিনেত্রী আরও বলেন, আল্লাহ তাকে তার ঘরে আসার সুযোগ দিয়েছেন। মাত্র কয়েক দিনের মধ্যে তিনি আল্লাহর মেহমান হতে পেরেছেন। ওমরাহ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে ভাবনা বলেন, কিছু মানুষ তার ওমরাহ হবে কি না, তা নিয়ে কটূক্তি করেছেন। তবে এসব মন্তব্যে তিনি বিচলিত নন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, "আল্লাহ যদি না চান, আপনি কি তার ঘরে যেতে পারবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন। আল্লাহ তার সব বান্দাদের ভালোবাসেন।" তিনি উল্লেখ করেছেন যে, তিনি জানেন না তার ওমরাহ কবুল হয়েছে কি না, তবে তিনি জানেন আল্লাহ আছেন এবং আল্লাহ সবকিছু দেখেন। "আমার মনে কী আছে, আমার নিয়ত কী-সবই তিনি জানেন। আমার আল্লাহ ছাড়া আমি আর কাউকে কিছু প্রমাণ করতে চাই না।"
ওমরাহর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের কারণও ব্যাখ্যা করেছেন ভাবনা। তিনি বলেছেন, মক্কা ও মদিনায় কাটানো প্রতিটি অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে যদি তাকে দেখে কেউ আল্লাহর ঘরে যাওয়ার অনুপ্রেরণা পান, সেটিই হবে তার সবচেয়ে বড় সার্থকতা।
স্ট্যাটাসের শেষ দিকে তিনি সবার কাছে দোয়া চেয়ে লিখেছেন, আজ শুক্রবার। সবাই দোয়া করবেন। ভালো থাকবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন