প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল কিলিয়ান এমবাপ্পেকে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। ফরাসি ফরোয়ার্ডের আত্মবিশ্বাসী মন্তব্যের প্রতিক্রিয়ায় ইয়ামাল বলেন, গত মৌসুমের সাফল্য বিবেচনায় এই পুরস্কার তারই প্রাপ্য।
মুভিস্টার প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়ামাল উল্লেখ করেন, "আমার মতে, এমবাপ্পে আর আমিই এখন বিশ্বের সেরা দুই খেলোয়াড়। সত্যিই বিশ্বাস করি, বিশ্বের সেরা ফুটবলার হিসেবে আমরা দুজনই আছি। তবে এ বছর আমি যে শিরোপাগুলো জিতেছি, সেই বিচারে ব্যালন ডি’অরটা আমারই প্রাপ্য।"
গত মৌসুমে বার্সেলোনার হয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। তার অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপ কাতালান ক্লাবটি লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে। স্পেনের হয়ে ১২ ম্যাচে এক গোল ও তিন অ্যাসিস্টের পাশাপাশি তিনি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন।
এদিকে এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে এগিয়ে রাখা হচ্ছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে গত মৌসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল ও আট অ্যাসিস্ট করেছেন তিনি। বায়ার্নের হয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়ের পাশাপাশি ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে কেইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর লন্ডনে। ২০১৯ সালের পর থেকে নিয়মিত প্যারিসের থিয়েটার দ্যু শাতলেতে অনুষ্ঠানটি হয়ে আসছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন