প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অচেনা জান্নাত ইমান্তা বিকেএসিপতে সুযোগ পাওয়ার জন্য ছেলেদের সঙ্গে অনুশীলন করেছেন। এখন তিনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে পাকিস্তানে খেলার অপেক্ষায় রয়েছেন।
মেম্বার আনিসুর রহমান ও আটগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকলিমা খাতুনের মেয়ে জান্নাত ইমান্তা বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের বুড়াশাহা গ্রামের বাসিন্দা।
জান্নাতের মায়েরও খেলোয়াড় হওয়ার স্বপ্ন ছিল। তবে সমর্থন না পাওয়ার কারণে আকলিমা খাতুন সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু তিনি মেয়ের পাশে দাঁড়িয়ে রয়েছেন। নিজের শৈশবের স্মৃতি হাতড়ে আকলিমা বলেন, ‘আমি এক সময় ভালো খেলতাম। কিন্তু সাপোর্ট পাইনি। তাই সামনে এগোতে পারিনি। আমার মেয়ের ক্রিকেটের প্রতি আগ্রহ দেখে তাকে যখন সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমিতে ভর্তি করাতে যাই, তখন সেখানে কোনো মেয়ে খেলোয়াড় ছিল না। তাই তারা ভর্তি নিতে চায়নি। আমি তাদেরকে অনেক বুঝিয়ে রাজি করাই। পরে তারা ভর্তি করে নেয়। আমার মেয়েকে একাই ছেলেদের সঙ্গে অনুশীলন করতে হয়েছে। সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ ও ছেলে শিক্ষার্থীরা তাকে সবাই সহযোগিতা করেন।’
সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমিতে নিজেকে শাণিত করে ২০২১ সালে বিকেএসপিতে সুযোগ পান জান্নাত। এবার তিনি দেশের প্রতিনিধি হয়ে পাকিস্তানে যাচ্ছেন। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়ে আকলিমা বলেন, ‘পরে ২০২১ সালে অচেনা জান্নাত ইমান্তা বিকেএসপিতে চান্স পায়। সেখান থেকে সে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সেখান থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পায়। আজ সে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে। আমি তার জন্য বোচাগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া চাই।’
জান্নাতের গুরু নূর আলম রনি জানাচ্ছেন, অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পাওয়ায় তিনি গর্ববোধ করছেন। সেতাবগঞ্জ ক্রিকেট একাডেমির কোচ রনি বলেন, ‘আমার একাডেমিতে কোনো মেয়ে খেলোয়াড় ছিল না। এখনো নেই। প্রথমে তাকে ভর্তি করে নিতে চাইনি। পরে তার মায়ের পিড়াপিড়িতে ভর্তি করে নিই। সবার সহযোগিতায় তার নিজের প্রচেষ্টায় এত ছেলের মাঝে মাত্র একজন মেয়ে দুই বছর কোচিং করে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। আজ সে সাফল্য পেয়েছে, বাংলাদেশের হয়ে খেলবে। এ জন্য আমি আনন্দিত ও গর্বিত। আমি তার সফলতা কামনা করছি।’
বোচাগঞ্জের তরুণ-তরুণীদের অনুপ্রেরণা হিসেবে মারুফ হাসান জানাচ্ছেন, জান্নাতের এই অর্জনে তারা গর্বিত। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, ‘অচেনা জান্নাত ইমান্তার এই অর্জনে আমরা গর্বিত। প্রতিকূলতা পেরিয়ে সে যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বোচাগঞ্জের অন্য তরুণ-তরুণীদেরও অনুপ্রাণিত করবে। তার সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতেও তার পাশে থাকার চেষ্টা করব।’
বাংলাদেশ-পাকিস্তান ছাড়াও ত্রিদেশীয় সিরিজের অন্য দল হচ্ছে শ্রীলংকা। আজ রাতে ত্রিদেশীয় সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন