প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম মন্তব্য করেছেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে চেয়ারম্যান ও মেম্বার নির্বাচন করা উচিত। এর মাধ্যমে বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের অমীমাংসিত জমিজমাসহ বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠন ও এলাকার উন্নয়ন সম্ভব হবে। তিনি বলেন, "মানুষের সেবায় কাজ করতে পারে এমন ব্যক্তিকে নির্বাচন করবেন।"
শুক্রবার (৬ নভেম্বর) ভোলার দৌলতখান মার্কাজ জামে মসজিদে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হাফিজ ইব্রাহিম উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক এই দিনে বন্দী দশা থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হয়েছিল। তিনি বলেন, "জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব এ অধিকার তিনিই আমাদেরকে দিয়ে গেছেন।"
এসময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মতিন খান, থানা অফিসার ইন চার্জ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শাজাহান সাজু সহ দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। হাফিজ ইব্রাহিম এমপি মসজিদ- মাদরাসাসহ এলাকার সার্বিক কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন