প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সম্প্রতি নারায়ণগঞ্জের বন্দরের ২৬নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যার ঘটনা এবং ২২নং ওয়ার্ডের ইসলামী আন্দোলনের নেতা বুলবুল হত্যার বিচার দাবি করে বন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে খেলাফত মজলিস বন্দর থানা শাখা বিক্ষোভ মিছিল করেছে।
১১ সেপ্টেম্বর-২০২৬ ইং, শুক্রবার বিকালে নবীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের বন্দর থানা সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, বন্দর উপজেলা সভাপতি মুফতী আবুল কাসেম, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক, মহানগর বায়তুলমাল সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি মুহাম্মদ আনাস, প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন