প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মঞ্চে সংগীত পরিবেশন করার সময় ইসরায়েলের পতাকা পায়ে মাড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কলম্বিয়ার র্যাপার চেলো হপ। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তাঁর প্রতিবাদী আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে নিয়ে শুরু হয়েছে বিভিন্ন আলোচনা। অনেকেই তাঁর এই পদক্ষেপের প্রশংসা করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেলো হপ মঞ্চে গান গাইছেন। এ সময় এক দর্শক মঞ্চে উঠে তাঁর দিকে ইসরায়েলের পতাকা এগিয়ে দেন। পতাকাটি হাতে নেওয়ার পর গায়িকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি সেটি মাটিতে ফেলে পা দিয়ে মাড়ান এবং পরে লাথি মেরে সরিয়ে দেন।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই জানতে চান, কে এই গায়িকা এবং ঘটনাটি কোথায় ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেলো হপ কলম্বিয়ার একজন র্যাপার। গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে অনুষ্ঠিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে এই ঘটনা ঘটে।
অনুষ্ঠানে চেলো হপ ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগানও দেন। স্প্যানিশ ভাষায় এই কথাটির অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’। গাজায় ইসরায়েলি হামলা ও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের প্রতিবাদ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী তাঁর এই আচরণকে সমর্থন জানাচ্ছেন। এ কারণে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গায়িকার প্রতি সমর্থন জানিয়েছেন অনেকে।
চেলো হপ কেবল সংগীত পরিবেশনেই সীমাবদ্ধ নন, তাঁর গানে রাজনৈতিক বক্তব্য, সামাজিক আন্দোলন এবং প্রতিরোধের বিষয়ও উঠে আসে। উৎসবে তিনি ‘অ্যানাতোমিয়া’ শিরোনামের একটি গানও পরিবেশন করেন। এদিকে, ঘটনাটিকে ঘিরে কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নিন্দা জানিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রয়্যা নিউজ ও ফ্রি প্রেসের প্রতিবেদন অবলম্বনে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন