প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর, বুধবার ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার হিসেবে কাজ শুরু করতে ক্লাবটির ক্যারিংটন অনুশীলন কেন্দ্রে পৌঁছেছেন মরিসিও পচেত্তিনো।
পোচেত্তিনো যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে তার অধ্যায়টি হাইতির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শেষ করেন।
এরপর তিনি ব্রিটেনের উদ্দেশ্যে বিমানে চড়েন।
রোববার প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে পোচেত্তিনোকে দ্রুত ক্লাবের অনুশীলন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
ক্লাবের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি মন্তব্য করেন, “এখানে আসতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। এই অসাধারণ ক্লাবের অংশ হতে পারা সম্মানের ও সৌভাগ্যের। কাজ শুরু করার জন্য মুখিয়ে আছি।”
গত শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড পোচেত্তিনোর নিয়োগের ঘোষণা দেয়। এর ২৪ ঘণ্টা আগে মাইকেল ক্যারিককে বরখাস্তের কথা জানায় ক্লাবটি। ১৯৮৬-৮৭ মৌসুমের পর ইংলিশ শীর্ষ লিগে ক্যারিকের অধীনে এটিই ছিল রেড ডেভিলসদের সবচেয়ে বাজে মৌসুম শুরুর ঘটনা।
টটেনহ্যাম ও চেলসির সাবেক কোচ পোচেত্তিনো ওল্ড ট্রাফোর্ডে ২০২৮-২৯ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার পোচেত্তিনো বলেন, ম্যানচেস্টারে ইউনাইটেডকে আবারও প্রভাবশালী ফুটবল শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে তার সময় প্রয়োজন।
টিএনটি স্পোর্টস ইউএস’কে তিনি জানান, “নতুন চ্যালেঞ্জটি অনেক বড়। তবে একই সঙ্গে এটি সেই রোমাঞ্চ, যা আপনি অনুভব করতে চান।”
রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে ম্যাচ দিয়েই কঠিন পরীক্ষার মুখে পড়তে যাচ্ছেন ৫৪ বছর বয়সী এই কোচ। মৌসুমে এখন পর্যন্ত লিগে মাত্র একটি জয় পাওয়া ইউনাইটেড বর্তমানে রেলিগেশন জোনে অবস্থান করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন