প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দক্ষিণ আফ্রিকার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, বিচারাধীন মামলার আসামি এবং ট্যাক্সি যাত্রী। লিম্পোপু প্রদেশে ছয়জন এবং কোয়াজুলু নাটাল প্রদেশে ১০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে লিম্পোপু প্রদেশের ভেম্বে জেলার আর-৫২৪ লেভুবু সড়কে লুইস ট্রিচার্ডট শহরের কাছাকাছি পুলিশের গাড়ি ও একটি বাখির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, শিলওয়াভুসিকু থানার গাড়িতে তিনজন বিচারাধীন আসামিকে থোহোয়ানদোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় গাড়িটির সাথে তিশিসিমানী ওয়াটার প্রতিষ্ঠানের একটি সাদা মাহিন্দ্রা বাখির সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে গুরুতর আহত এক পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে মৃতের সংখ্যা ছয়জনে পৌঁছায়।
নিহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য, দুজন বিচারাধীন আসামি এবং বাখির চালক অন্তর্ভুক্ত রয়েছেন। অপর এক আসামি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং পুলিশ পাহারায় আছেন।
অন্যদিকে বুধবার (৭ অক্টোবর) বিকালে কোয়াজুলু নাটাল প্রদেশের হিলক্রেস্টের নিকটবর্তী কেটোরিজ এলাকার এমআর-৩৮৫ সড়কে একটি মিনিবাস ট্যাক্সি দুর্ঘটনায় ১০ জন নিহত হন। এই ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। লিম্পোপু প্রদেশের দুর্ঘটনার ঘটনায় অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন