প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী ৩১ অক্টোবর, ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে দুটি জনসভা এবং ৬টি পথসভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির জন্য রাজপথে জনসমুদ্রের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ৭ দফা দাবির ভিত্তিতে এই কর্মসূচি সফল করার জন্য খুলনায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ১৭টি উপ-কমিটি এবং বিভাগভিত্তিক অর্পিত দায়িত্ব সফলভাবে পালন শুরু করেছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবে এক প্রেসব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর ও ঐক্য জোট নেতা মাহফুজুর রহমান এই তথ্য তুলে ধরেন।
তিনি উল্লেখ করেন, লং মার্চের আওতায় খুলনার বাবরী চত্বর (শিবাবাড়ী) ও ফুলতলা বাসস্ট্যান্ডে পৃথক দুটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালে ঢাকার বায়তুল মোকররম মসজিদের সামনে জনসভা দিয়ে কর্মসূচির সূচনা হবে। পথিমধ্যে ৬টি পথসভা এবং কুষ্টিয়ায় আরেকটি জনসভার মাধ্যমে তৃতীয় দফার লং মার্চ কর্মসূচি শেষ হবে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আসন্ন লংমার্চের গাড়ি বহরে এক হাজারের অধিক পাজেরো, হাইয়েস, মাইক্রোসহ অন্যান্য গুরুত্বপূর্ণ গাড়ি যুক্ত থাকবে। খুলনার প্রবেশ পথ থেকে শুরু করে ফুলবাড়িগেট পর্যন্ত ১৭ পয়েন্টে লং মার্চকে স্বাগত জানানো হবে। শিববাড়ী মোড় ও আশপাশের এলাকায় ২০০ মাইকের হর্ণ থাকবে। এছাড়া ২০টি তোরণ, একশ’টি বড় সাইজের বিলবোর্ড, সাড়ে ১৩ হাজার প্যানা প্রস্তুত করা হয়েছে। লং মার্চের সফলতার লক্ষ্যে প্রায় তিন লাখ লিফলেট ও পর্যাপ্ত ফেষ্টুন তৈরি করা হয়েছে। শিববাড়ী মোড়ের পথসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এবং নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই পথসভাটি জনসভায় রূপান্তরিত হবে। কর্মসূচির সফলতায় ১২শ’ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। পথসভা সুন্দর ও সফল করার লক্ষ্যে মূল পথসভাস্থলে ৪৫/২৪ বর্গফুট বিশাল আকৃতির একটি মঞ্চ নির্মাণের কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি, সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, এনসিপির মহানগর আহবায়ক আহমদ হামিম রাহাত, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি শরীফ সাইদুর রহমান, লেবার পার্টির সভাপতি অধ্যক্ষ মো. সাইফুদ্দোহা, বিডিপির মহানগর সভাপতি এডভোকেট মো. হানিফ উদ্দিন, জাগপার সভাপতি খান মো. রাশেদ, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন