প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি শোকজ করেছে। অভিযোগ রয়েছে, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় তিনি আইনজীবী সমিতির সদস্যপদ বজায় রেখেছেন। সমিতির নথি অনুযায়ী, তিনি ২০০২ সাল থেকে সংগঠনটির সদস্য।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন শুক্রবার (৩০ অক্টোবর) কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে ওসির বাগবিতণ্ডার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইনজীবী সমিতির সদস্যপদ নিয়ে আলোচনা শুরু হয়। ২৬ অক্টোবর, তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে, যাতে তিনি আগামী সাত দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলেন।
মঈনুদ্দীন আরও বলেন, পুলিশের চাকরিতে থাকা অবস্থায় আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা সমিতির বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
সমিতির সূত্রে জানা যায়, আইন পেশায় নিয়মিতভাবে যুক্ত না থেকেও সদস্যপদ বজায় রাখার বিষয়টি চিহ্নিত করতে সম্প্রতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরিরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, ২২ অক্টোবর সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, দুজনকে বাগবিতণ্ডায় জড়াতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন