প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠন ও ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্ধারণের জন্য একগুচ্ছ নির্দেশনা প্রদান করেছে। বুধবার (২৮ অক্টোবর) এই নির্দেশনা প্রকাশিত হয়, যা দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. সারজিস আলম স্বাক্ষরিত।
নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে, জেলা কমিটির তত্ত্বাবধানে এবং উপজেলা কমিটির নেতৃত্বে ৩০ নভেম্বরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।
যদি কমিটির সদস্য সংখ্যা ৩১ থেকে ৫১ জনের মধ্যে হয়, তবে সেটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসেবে গণ্য করা হবে। কিন্তু ৩১ জনের নিচে হলে সেটিকে আংশিক কমিটি হিসেবে প্রকাশ করতে হবে।
ন্যূনতম ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা বাধ্যতামূলক। প্রকাশিত আংশিক কমিটি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন কমিটিতে প্রত্যেক ওয়ার্ড থেকে সমতার ভিত্তিতে সদস্য নিতে হবে। প্রতি কমিটিতে নারী, ভিন্ন ধর্মাবলম্বী প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জনসংখ্যার অনুপাতে নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।
এনসিপির জেলা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের কোনো কমিটিতে রানিং স্টুডেন্ট থাকতে পারবে না, কারণ তারা ছাত্রশক্তিতে কাজ করবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ৩০ বছর বয়সের নিচে কাউকে এনসিপির কমিটিতে না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৩০ বছরের নিচে যারা রানিং স্টুডেন্ট নয়, তারা যুবশক্তি, স্বেচ্ছাসেবক শক্তি এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে কাজ করবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়সসীমা ৩৫ বছর, তবে ৪০ বছরের বেশি হলে তা ভালো হবে। সদস্য সচিবের জন্য ন্যূনতম বয়সসীমা ৩০ বছর। স্থানীয়ভাবে পরিচিত, গ্রহণযোগ্য, সৎ, দেশপ্রেমিক, সচ্ছল এবং সুশিক্ষিত ব্যক্তিদের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
৩০ নভেম্বরের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে এনসিপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ করে জেলা কমিটির মাধ্যমে বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে তালিকা পাঠাতে হবে। ১০ নভেম্বর প্রথম ধাপে, ২০ নভেম্বর দ্বিতীয় ধাপে এবং সর্বশেষ ৩০ নভেম্বর তৃতীয় ধাপে তালিকা পাঠানোর নির্দেশনা রয়েছে।
পূর্ণাঙ্গ কমিটি কত সদস্যের?
দলীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নিম্নবর্ণিত সংখ্যা অনুযায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে।
১. মহানগর/জেলা কমিটি ১০১ সদস্য বিশিষ্ট।
২. উপজেলা/পৌরসভা/থানা কমিটি ৭১ সদস্য বিশিষ্ট।
৩. ইউনিয়ন কমিটি ৫১ সদস্য বিশিষ্ট।
৪. ওয়ার্ড কমিটি ৩১ সদস্য বিশিষ্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন