প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সকলের সামনে এই দম্পতি কি সুখী থাকার ভান করতেন? আকাঙ্ক্ষা জানান, তিনি উভকামী। তবে গৌরব কি এই তথ্য আগে থেকেই জানতেন?
‘লকআপ সিজ়ন ২’-এ অংশগ্রহণ করার পরে একের পর এক চাইলে বোমা ফাটাচ্ছেন আকাঙ্ক্ষা চামোলা। এই অনুষ্ঠানে পা রাখার সাথে সাথে আকাঙ্ক্ষা তাঁর এবং গৌরব খন্নার বিবাহবিচ্ছেদের খবর ফাঁস করেন। গৌরব বরাবরই তাঁর স্ত্রীর হাসি ও সৌন্দর্য নিয়ে প্রশংসা করতেন। যে কোনও অনুষ্ঠানেই দু’জনকে সবসময় একসঙ্গে দেখা যেত। লোকজন তাদের সুখী দম্পতি বলে মনে করতেন। কিন্তু তাদের সম্পর্কে এমন বড় ফাটল দেখে অনুরাগীরা হতাশ হয়ে পড়েন। অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি তারা সকলের সামনে সুখী দম্পতি হবার ভান করেছেন? আকাঙ্ক্ষা জানান, তিনি উভকামী। তবে প্রশ্ন হল, গৌরব এই তথ্য জানতেন কি?
আকাঙ্ক্ষা সম্প্রতি ‘লকআপ’ নামের রিয়্যালিটি অনুষ্ঠানে জানান, গৌরবের সঙ্গে বিচ্ছেদের পর তিনি আর কোনও সম্পর্ক গড়বেন না। বরং তিনি বাকি জীবন একাই কাটানোর পরিকল্পনা করেছেন। একজন প্রতিযোগিকেই নিজের পরিকল্পনা সম্পর্কে বলার সময় আকাঙ্ক্ষা বলেন, ‘‘আমি খুব অল্প বয়সে বিয়ে করেছি। তখন আমার ২৪ বছর বয়স ছিল। তাই আমি আর বিয়ে করতে চাই না। আমি আর কারও অধীনে থাকতে চাই।'' একই সাথে আকাঙ্ক্ষা জানান, তিনি উভকামী এবং ছেলেদের তুলনায় মেয়েদের সঙ্গে বেশি নিরাপদ বোধ করেন। বিয়ের আগে তার মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল।
আকাঙ্ক্ষার এই একের পর এক দাবি শুনে ‘লকআপ’-এ অতিথি হয়ে আসেন গৌরব। সেখানে সঞ্চালক গৌরবকে তার স্ত্রীর যৌন অভিরুচি সম্পর্কে প্রশ্ন করলে গৌরব জানান, তিনি সবটা জানতেন। আকাঙ্ক্ষার কথায়, ‘‘গৌরব খুব বড় মনের মানুষ। শুধু তাই নয়, সে প্রগতিশীল ও উদারপন্থী। তাই সে আমার সিদ্ধান্তের সম্মান করে।'' যদিও গৌরব ‘লকআপ’-এর ঘরে এসে বারবার আকাঙ্ক্ষাকে বুঝিয়ে দেন, এই অনুষ্ঠানে তাঁর কারও সাহায্য লাগবে না। আকাঙ্ক্ষা দারুণ বিনোদন দিচ্ছেন, তিনি একাই যথেষ্ট। তবে যাওয়ার আগে গৌরব খানিক দূর থেকে টিপ্পনি কেটেই বলেন, ‘‘দশ বছর আমার জীবন নিয়ে যখন ছেলেখেলা করেছে, তখন যে কোনও অনুষ্ঠানেই ও জয়ী হতে পারবে।''
এদিকে আকাঙ্ক্ষার বাবা সম্প্রতি জানান, গৌরব একজন অভিনেতা হিসাবে ভাল, কিন্তু সংসারের খরচ চালাতে পারেননি। এ কারণে তাঁর মেয়ে গত এক বছর ধরে আলাদা থাকতে শুরু করেছেন। বর্তমানে রিয়্যালিটি অনুষ্ঠানের অন্দরমহলে রয়েছেন আকাঙ্ক্ষা। তাঁর দাম্পত্য নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। এর মাঝে গৌরব নতুন একটি বাড়িতে থাকতে শুরু করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন