প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
লেখক, সাংবাদিক ও শিক্ষক মনজুরুল হকের ‘আমার জাপান জীবনের স্মৃতি’ শুধুমাত্র জীবনস্মৃতি নয়, বরং একটি দেশের গভীরতা জানার ও বোঝার সংক্ষুব্ধ অভিযাত্রার স্মারকগ্রন্থ। জাপান ছিল নেতাজি সুভাষের ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সহায়ক দেশ, এবং এই কারণে লেখকের শৈশবে দেশটির নামের সঙ্গে প্রথম পরিচয় ঘটে। ১৯৬৪ সালে অলিম্পিক গেমসের আসরকে কেন্দ্র করে জাপানের প্রতি লেখকের দ্বিতীয় উন্মাদনা সৃষ্টি হয়। পরবর্তীকালে তিনি তিন দশকেরও বেশি সময় জাপানে বাস করেছেন। এই দীর্ঘ সময়ে সাংবাদিকতার পাশাপাশি তিনি কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বিভিন্ন বিষয়ে লেখালেখি এবং বেতার সম্প্রচারক হিসেবে কাজ করেছেন। এই সূত্রে তিনি জাপানকে পুরোপুরি চষে বেড়ানোর সুযোগ পেয়েছেন।
ভূমিকায় লেখক উল্লেখ করেছেন— ‘বিদেশে আমার বসবাসের তৃতীয় দেশ হচ্ছে জাপান। তবে আপন বাসভূমির বাইরের অন্য দুই দেশের তুলনায় এই দেশটিতে আমি সবচেয়ে বেশি সময় ধরে থেকেছি এবং এখন পর্যন্ত জাপানেই আমার বসবাস।...১৯৯৪ সালে স্থায়ীভাবে আমার জাপান আসা। জাপানে বসবাসের মেয়াদ তাই হতে চলেছে প্রায় তিন দশক (মূলত এর মধ্যে তিন দশক পেরিয়ে গেছে)। এই সময়ে জাপানকে কাছ থেকে দেখার যতটা সুযোগ আমার হয়েছে, অন্য কোনো দেশে সে রকম সুযোগ আমি কখনও পাইনি। জাপানের ৪৭টি প্রিফেকচার বা জেলার মধ্যে সব কটিতে আমার যাওয়া হয়েছে। বলা যায়, এই দেশটিকে কাছ থেকে দেখে তার বিস্তৃত পর্যবেক্ষণগত বিবরণ আমি আমার এই বইয়ে ভেতর দিয়ে তুলে ধরতে পেরেছি। যেসব ব্যক্তির সাক্ষাৎ এখানে এসে পেয়েছি, সেই তালিকায় সম্রাট থেকে শুরু করে কার্ড বোর্ডের বাক্সে জীবন কাটানো গৃহহীনেরাও রয়েছেন। এসব সাক্ষাৎকার, এসব দেখা দেশটিকে আমার মনের কাছে নিয়ে এসেছে। এর বাইরে পারিবারিক সম্পর্ক তো রয়েছেই। ফলে চোখ আর মনের কাছের সেই জাপান পাঠকের সামনে তুলে ধরার সময় হয় এখনই উপস্থিত।’
লেখকের ইচ্ছা এবং পাঠকের প্রত্যাশা এক সুতোয় গাঁথা নয়। বইটি পাঠের মাধ্যমে বলা যায়, এটি পাঠককে জাপানকে নতুনভাবে চেনানোর পাশাপাশি ইতিহাস গবেষণার সহায়ক গ্রন্থ হয়ে উঠেছে।
এতে পরবর্তী গ্রন্থের আভাসও রয়েছে। লেখক আপাতত শেষ কথা অংশে লিখেছেন— “দ্বিতীয় পর্বের জীবনে সম্রাটের প্রাসাদে আমন্ত্রিত অতিথি হিসেবে যাওয়ার সুযোগই কেবল নয়, সেই সুবাদে সম্রাট ও সম্রাটের পরিবারের অধিকাংশ সদস্যের সঙ্গে কথা বলার বিরল সুযোগও আমি পেয়েছিলাম, যার বর্ণনা পরবর্তী পর্বে বিস্তারিতভাবে তুলে ধরার আশা আমি করছি। এ ছাড়া জাপানকেও যেসব বিচিত্র রদবদল এবং তিক্ত-মধুর অভিজ্ঞতার ভেতর দিয়ে গত তিন দশক ধরে যেতে হয়েছে, সেদিক থেকেও আমার জাপান-জীবনকে স্পষ্টতই দুই ভাগে ভাগ করে নেওয়া যেতে পারে।”
বাংলাদেশের মানুষের কাছে জাপান একটি হৃদয়ের খুব কাছের দেশ হলেও এর প্রকৃত পরিচয় অনেকটা আড়ালে রয়ে গেছে, কারণ বাংলা ভাষায় লেখা বইয়ের সংখ্যা সীমিত। বইটিতে সূচিবদ্ধ নিবন্ধগুলো পাঠকের কৌতূহল জাগাতে পারে। ‘কিশোর মনে দূরের দেশ’, ‘প্রথম দেখার জাপান’, ‘জাপানে দ্বিতীয় ভ্রমণ ও জীবনের পালাবদল’, ‘ভিন্ন দেশে ভিন্ন জীবন’, ‘জাপানে নতুন বসতি’, ‘কর্মজীবন : বিদেশে বাংলা ভাষার বেতারকর্মী’, ‘শিক্ষকতার ভিন্ন জগৎ’, ‘সাংবাদিকতার আলোকিত পৃথিবীতে’, ‘এফসিসিজে এবং সাংবাদিকতার নতুন অধ্যায়’, ‘প্রেসক্লাবের পরিচালক বোর্ডে’সহ অন্যান্য রচনা পাঠককে পরিব্রাজক হিসেবে জাপানকে চেনার স্বাদ এনে দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন