প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খান মন্তব্য করেছেন, ‘যতটুকু বুঝতেছি, জামায়াত শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেদের আবিষ্কার করার জন্য আওয়ামী লীগের পথ ধরে হাঁটছে।’
তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে তার ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্টে এই কথা উল্লেখ করেন।
রাশেদ খান ওই পোস্টে লিখেছেন, ‘আমি গতকাল বলেছিলাম, দুটি বিরোধী দলের অপতৎপরতা সামলিয়ে বিএনপি সরকারকে দেশ চালাতে হচ্ছে। আজকে নিশ্চয়ই দেখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জাতিসংঘ সফর ঘিরে নিউইয়র্কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা। আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের মাটিতে বাস-ট্রেনে আগুন দিচ্ছে, ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করছে ও বিদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’
আরো পড়ুন
রায়পুরায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, আত্মগোপনে থাকা বৃদ্ধ আটক।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পরে জাতীয় সংসদে জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে দেশ-বিদেশের অনেকেই জামায়াতকে কার্যকর বিরোধী দল হিসেবে মেনে নিতে পারেনি। রাশেদ খান বলেন, ‘এনসিপি জামায়াতে বিলীন হওয়ার কারণে তাদেরও কার্যকর বিরোধী দল হওয়ার সম্ভাবনা আগেই শেষ হয়েছে। এ বিষয়ে অনেকের ধারণা, জামায়াত পরিস্থিতি বুঝতে পেরে রাজপথ গরম করার মাধ্যমে বিরোধী দলের আসন দখলে রাখতে চাচ্ছে, আর আওয়ামী লীগ জামায়াতের এমপিদের দুর্বল পারফরম্যান্সের কারণে বিরোধী দল হিসেবে ফিরে আসার সুযোগ খুঁজছে। সব মিলিয়ে আওয়ামী লীগের অপতৎপরতা ও জামায়াতের হঠকারী রাজনীতি মোকাবেলা করে দেশ চালাতে হচ্ছে বিএনপি সরকারকে।’
অথচ তিনি উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর ঘিরে আওয়ামী লীগের অপতৎপরতা সম্মিলিতভাবে মোকাবেলা করা দরকার ছিল। রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগ প্রশ্নে জামায়াত পুরোপুরি নীরব ভূমিকায় অবতীর্ণ হয়েছে! মনে হচ্ছে ৯৬-এর পুরাতন প্রেম আবারও জেগে উঠেছে....জানি না, এই প্রেমের মাঝখানে এনসিপির অবস্থান কী হবে!’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন