প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ এবং পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ বিষয়ে খুলনায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সবাইকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন করতে হবে। পাশাপাশি সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন