প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরান, ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য মোসাদের কাছে সরবরাহের অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, দেশটির বিচার বিভাগের সূত্রে এই খবর জানা গেছে।
হোসেইন পেদারান নামের ওই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা মিজান।
দেশটির সুপ্রিম কোর্ট গুপ্তচরবৃত্তি ও ইসরাইলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতার অভিযোগে দেওয়া তার মৃত্যুদণ্ড বহাল রেখেছিল।
মিজানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, পেদারান ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদকে মধ্য ইরানের ইসফাহান প্রদেশে অবস্থিত স্পর্শকাতর সামরিক স্থাপনার তথ্য সরবরাহ করেছিল।
এই তথ্যের মধ্যে ক্ষেপণাস্ত্র স্থাপনা-সংক্রান্ত গোয়েন্দা তথ্যও অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করেছে ইরানের বিচার বিভাগ।
ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, তিনি আর্থিক লাভের উদ্দেশ্যে এই গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত হয়েছিলেন।
এদিকে, ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের সংঘাত চলাকালে সামরিক স্থাপনা ও কৌশলগত লক্ষ্যবস্তু নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
সেই সময় ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান বেশ কয়েকজনকে গ্রেফতার করার কথা জানিয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন